
DevTravelers এর ১০ বছরপূর্তীর মিলনমেলা
ইভেন্ট বিবরণ
ডেভট্রাভেলার্স (DevTravelers) কমিউনিটির সফল ১০ বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ পুনর্মিলনী!
শুরুটা হয়েছিল ২০১৬ সালে, কয়েকজন বন্ধু ও অফিস সহকর্মীকে নিয়ে গাজীপুর সাফারি পার্কে একটি ছোট্ট ট্যুরের মাধ্যমে। সেই ছোট্ট উদ্যোগ থেকেই আজকের DevTravelers। গত ১০ বছরে আমরা ৩০টিরও বেশি ট্যুর আয়োজন করেছি এবং বাংলাদেশের ডেভেলপারদের নিয়ে দেশের সবচেয়ে বড় ডে-লং ট্যুর আয়োজনের সৌভাগ্যও আমাদের হয়েছে।
DevTravelers শুধু একটি ট্রাভেল কমিউনিটি নয়, এটি হাজারো সম্পর্ক তৈরির একটি প্ল্যাটফর্ম। এখান থেকে অনেকেই নতুন বন্ধু পেয়েছেন, ব্যবসা শুরু করেছেন, বিজনেস পার্টনার খুঁজে পেয়েছেন, অসংখ্য নতুন ডেভেলপার চাকরির সুযোগ পেয়েছেন, আর অনেক প্রতিষ্ঠানও তাদের সেরা ট্যালেন্টের সঙ্গে পরিচিত হয়েছে।
১০ বছরের এই যাত্রায় যাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, তাদের সবাইকে আবার একসাথে নিয়ে আসাই এবারের আয়োজনের মূল উদ্দেশ্য। পুরোনো সম্পর্কগুলোকে আবার নতুন করে জীবন্ত করা, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং একসঙ্গে একটি স্মরণীয় দিন কাটানো।
আপনি যদি DevTravelers-এর কোনো সময়ের সদস্য, বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে এই আয়োজন আপনার জন্য।
চলুন, সবাই মিলে DevTravelers-এর ১০ বছরের এই সুন্দর যাত্রা উদযাপন করি এবং আমাদের এই কমিউনিটির বন্ধনকে আরও শক্তিশালী করে তুলি। ❤️
বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠানোর ক্ষেত্রে হাজারে ২০ টাকা অতিরিক্ত যোগ করবেন।
পেমেন্ট মেথডস
বিকাশ
- একাউন্ট নাম্বার: 01616022669 (Personal)
নগদ
- একাউন্ট নাম্বার: 01848044143 (Personal)
রকেট
- একাউন্ট নাম্বার: 018480441434 (Personal)
ব্যাংক ট্রান্সফার
- ব্যাংক: ইস্টার্ন ব্যাংক লিমিটেড (EBL)
- একাউন্ট নাম্বার: 1071440008399
- একাউন্ট হোল্ডার: Mehedi Hasan Nahid
- শাখা: মিরপুর শাখা
বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠানোর ক্ষেত্রে হাজারে ২০ টাকা অতিরিক্ত যোগ করবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার অথবা সরাসরি হোস্টদের কাছে পেমেন্ট করা যাবে। বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে ট্রানজেকশন আইডি (TrxID) প্রদান করতে হবে। সরাসরি হোস্টদের কাছে পেমেন্টের ক্ষেত্রে গ্রহীতার নাম দিতে হবে।
ইভেন্ট হোস্টবৃন্দ:
ইভেন্ট ফি ও প্যাকেজ ক্যাটাগরি

টি-শার্টের সাইজ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী। অনুগ্রহ করে সাইজ নিশ্চিত হয়ে অর্ডার করুন।
প্যাকেজে যা অন্তর্ভুক্ত
- ✓ ঢাকা-রিসোর্ট-ঢাকা এসি কোস্টার বাস রিজার্ভ
- ✓ সকালের সুস্বাদু নাস্তা (পরোটা, ডাল ভাজি, সবজি, ডিম ভাজি, পানি, চা)
- ✓ দুপুরের খাবার (সাদা ভাত, চিকেন কারী (রোস্ট সাইজ), রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, রুই মাছ ফ্রাই (চাইনিজ কাট), সবজি, ভর্তা (আলু, ডাল ), সালাদ, ফিরনী, পানি) - চিকেন ছাড়া বাকি সবকিছু বাফেট
- ✓ বিকেলের নাস্তা ও স্ন্যাক্স(চাওমিন, চা)
- ✓ বিশ্রাম ও পরিবর্তনের জন্য ২ টি ডিলাক্স রুম
- ✓ সুইমিং পুলে গোসল
- ✓ বিভিন্ন গেমস (ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, কেরাম বোর্ড)
- ✓ স্মৃতি রোমন্থন ও আড্ডা
- ✓ ১০ বছর পূর্তি স্পেশাল সেলিব্রেশন কেক
রুট প্ল্যান ও পিকআপ পয়েন্ট
যাত্রা শুরুঃ সকাল ০৭:৩০
গন্তব্যঃ ছায়াবীথি রিভারভিউ রিসোর্ট
রিটার্ন টাইমঃ সন্ধ্যা ০৭:৩০
যা যা নিতে হবে
- অতিরিক্ত এক সেট আরামদায়ক পোশাক ও ব্যক্তিগত টাওয়েল
- ব্যক্তিগত প্রয়োজনীয় ওষুধ
- ক্যামেরা বা পাওয়ার ব্যাংক
📷 গ্যালারি
৯ টি ছবি
ছায়াবীথি রিভারভিউ রিসোর্টের দৃষ্টিনন্দন ভিউ

বিশ্রাম ও আড্ডার জন্য বৈঠকখানা

গেমজোন

লেকের উপরের নান্দনিক ব্রিজ

ছায়াবীথি রিভারভিউ রিসোর্টের দৃষ্টিনন্দন সুইমিং পুল

ছায়া শীতল শান্ত রাস্তা

বিশ্রাম, পরিবর্তন ও মালামাল রাখার জন্য ডিলাক্স রুম

দুপুরের খাবার (বাফেট)

কিচেন ও ডাইনিং এরিয়া
🗺️ ইভেন্ট লোকেশন (Map View)
Google Maps-এ দেখুন↗নিবন্ধন বন্ধ রয়েছে
আয়োজক কর্তৃক এই ইভেন্টের সাময়িক নিবন্ধন স্থগিত রাখা হয়েছে।
