
বেড়াইয়ের হাওড় বিলাশ: অষ্টগ্রাম, মিঠামইন ও চামড়াবন্দর
ইভেন্ট বিবরণ
হাওড়ের বুকে অষ্টগ্রাম, মিঠামইন ও চামড়াবন্দর ঘুরে দেখার ২ দিনের অভিযান।
অষ্টগ্রাম, আসিয়া, দুবাই ভাটেরা, নরসিংহ পূর্ববাদ, খাসাল, বীরগাঁও, বত্রিশগাঁও এবং বারেচর — এই আটটি মৌজা নিয়ে গঠিত হওয়ায় এই জনপদের নাম অষ্টগ্রাম। হাওড় বেষ্টিত দেশের যোগাযোগ বিচ্ছিন্ন একটি উপজেলা হিসেবে বেশ পরিচিত এই অষ্টগ্রাম। বর্ষায় চারিদিকে থৈ থৈ পানির মাঝে ছোট ছোট দ্বীপ জেগে থাকে। আমরা একটা দিন ও রাত কাটাতে চাই কিশোরগঞ্জের বিশাল হাওড় আর তার একটি দ্বীপ অষ্টগ্রামে।
এটি একটি অ্যাডভেঞ্চার ট্রিপ: থাকা-খাওয়ায় কষ্ট হতে পারে, থাকতে হবে নৌকায় (কিছু বেড শেয়ার করে সাধারণ মানের ডাক বাংলোতেও ব্যবস্থা রাখার চেষ্টা করা হয়)। দুই বেলা মূল খাবার অ্যাডভান্স অর্ডারে, বাকি এক বেলা রেস্টুরেন্টে দেশী মাছ বা মুরগি, সাথে ভর্তা-সবজি-ডাল।
ইভেন্ট ফি ও প্যাকেজ ক্যাটাগরি


প্যাকেজে যা অন্তর্ভুক্ত
- ✓ ঢাকা-ভৈরব ট্রেন
- ✓ চামড়াবন্দর-ঢাকা বাস
- ✓ কুলিয়ারচর-অষ্টগ্রাম-মিঠামইন-চামড়াবন্দর রিজার্ভ বোট
- ✓ রাতে বোটের ছাদে থাকা
- ✓ ৩ বেলা মূল খাবার + ১ বেলা সকালের নাস্তা + ২ বেলা হালকা নাস্তা
- ✓ অষ্টগ্রামে হালকা ঘোরাঘুরি
🗺️ ইভেন্ট লোকেশন (Map View)
Google Maps-এ দেখুন↗দুঃখিত, এই ইভেন্টের নিবন্ধনের সময়সীমা শেষ হয়ে গেছে
আমাদের অন্যান্য অথবা পরবর্তী ইভেন্টগুলোতে চোখ রাখুন।
